ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ

২০২৬ জুন ২৩ ১৪:৪৬:২০
দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : আর দুই কর্মদিবস পরই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ হবে। এই দুই কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড বা বোনাস হিসেবে শেয়ারপ্রতি ৫০ পয়সা টাকা নগদ এবং প্রতি ১০০ শেয়ারে ৫টি শেয়ার পাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি হলো নদার্ন ইসলামী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ জুন কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আর এর আগে আগামী ২৪ ও ২৫ জুন কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

আর এই স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে কোম্পানিটির শেয়ার ক্রয় করতে হবে। তাহলেই কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড পাওয়া যাবে। আর যারা এ সময়ে শেয়ার ক্রয় করতে ব্যর্থ হবে বা বিক্রি করবে তারা ওই বোনাস থেকে বঞ্চিত হবেন।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৮১ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৮ পয়সা।

আগামী ২৯ আগস্ট, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে