ভারতের মতো সিদ্ধান্ত নিলে বাংলাদেশের অর্থনীতিবিদরা
নিজস্ব প্রতিবেদক: পাঁচশ ও এক হাজার টাকার ব্যাংক নোট বাতিলের একটি প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে ৫০০ ও ১,০০০ টাকার নোট আগের মতোই বৈধ রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ পরিস্থিতিতে ব্যাংক নোট বাতিলের নজির রয়েছে। বাংলাদেশেও অতীতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তা ছিল অস্বাভাবিক পরিস্থিতিতে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, স্বাভাবিক সময়ে নয়, বরং বিশেষ পরিস্থিতিতে সরকার সাধারণত এ ধরনের সিদ্ধান্ত নেয়।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, অনেক মানুষ ব্যাংকের প্রতি আস্থাহীনতার কারণে নগদ অর্থ ঘরে রেখে দিচ্ছেন।
তিনি প্রস্তাব দেন, ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে পুরোনো নোট ব্যাংকে জমা দেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া যেতে পারে। তার মতে, এতে ব্যাংকিং ব্যবস্থায় তারল্য বাড়বে এবং অর্থনীতি আরও গতিশীল হবে।
অর্থনীতিবিদদের মতে, বিভিন্ন কারণে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে রয়েছে—কালো টাকা ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, জাল নোট নিয়ন্ত্রণ, দুর্নীতি ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, রাজনৈতিক বা অর্থনৈতিক বড় পরিবর্তনের পর নতুন মুদ্রা চালু করা
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেন, অনেক সময় কর ফাঁকি দিয়ে জমা হওয়া অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় আনতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।
স্বাধীনতার পর জাল নোটের বিস্তার ঠেকাতে ১৯৭৩ সালে জলছাপবিহীন কিছু ব্যাংক নোট বাতিল করেছিল তৎকালীন সরকার।বিশেষজ্ঞদের মতে, নোট বাতিলের মাধ্যমে কালো টাকা নিয়ন্ত্রণ বা দুর্নীতি দমনের উদ্যোগ অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাশিত ফল দেয়নি।
ড. মাহফুজ কবীর বলেন, যাদের কাছে অবৈধ অর্থ থাকে, তারা বিভিন্ন উপায়ে সেই অর্থ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন। ফলে মূল লক্ষ্য অনেক সময় অর্জিত হয় না।
অন্যদিকে ড. মুস্তফা কে মুজেরীর মতে, হঠাৎ ব্যাংকে বিপুল আমানত এলেও তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা সম্ভব না হলে ব্যাংকের ওপর বাড়তি চাপ তৈরি হয়।
অর্থনীতিবিদদের মতে, ব্যাংক নোট বাতিলের ফলে কয়েকটি বড় ঝুঁকি তৈরি হতে পারে—সরকার ও ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাওয়া, ব্যাংকে দীর্ঘ লাইন ও নগদ অর্থের সংকট, ব্যবসা-বাণিজ্যে সাময়িক স্থবিরতা, স্বর্ণ ও ডলারের চাহিদা বেড়ে যাওয়া, নতুন নোট ছাপাতে সরকারের অতিরিক্ত ব্যয়
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত পুরোনো নোট বদলাতে ব্যাংকে ভিড় করেন, যা অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।২০১৬ সালে ভারত সরকার ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিল করলে দেশটির প্রচলিত নগদ অর্থের প্রায় ৮৬ শতাংশ একদিনে অচল হয়ে যায়।
এতে ব্যাংকগুলোতে দীর্ঘ লাইন, নগদ অর্থের সংকট এবং ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। পরে ভারতের রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া প্রায় ৯৯ শতাংশ নোটই ব্যাংকে ফিরে আসে। ফলে কালো টাকা নিয়ন্ত্রণে ওই সিদ্ধান্ত কতটা কার্যকর ছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে।
অর্থনীতিবিদদের মতে, ভারতের অভিজ্ঞতা দেখায় যে, ব্যাংক নোট বাতিল সবসময় কাঙ্ক্ষিত ফল দেয় না। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতের মতো সিদ্ধান্ত নিলে বাংলাদেশের অর্থনীতিবিদরা
- বিতর্কিত ১৮(ক) ধারা বাতিল, সংসদে গুরুত্বপূর্ণ ঘোষণা
- সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের অনুমোদন দিল শ্যামপুর সুগার মিলসের পর্ষদ
- ফিনিক্স ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড ও প্রিমিয়ামে ইতিবাচক প্রবৃদ্ধি
- প্রাইম ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ফিনিক্স ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না আসলাম
- ঢাবির ৫ স্থাপনার নাম বদল নিয়ে নতুন মোড়, সিনেটে যা ঘটল
- টিআইএন ও কর নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত
- 'আপনি ভোট দিতে পারবেন না'—সংসদে স্পিকার
- এক সেটিংসেই কমান স্মার্টফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
- এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
- বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন উদ্যোগ, শেয়ারবাজার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা গভর্নরের
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে কৌশলগত উদ্যোগ আইএফআইসি ব্যাংকের
- আইপিও প্রস্তুতি ও তালিকাভুক্তির রোডম্যাপ নিয়ে বিএপিএলসির নলেজ-শেয়ারিং সেশন
- তালিকাভুক্ত দুই কোম্পানির নতুন ক্রেডিট রেটিং ঘোষণা
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- স্পন্সর পরিচালকের শেয়ার স্থানান্তরের তথ্য প্রকাশ
- বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ
- যুক্তরাষ্ট্র সফর শেষে বিএসইসিতে কাজে ফিরলেন চেয়ারম্যান মাসুদ খান
- পাঁচ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ
- বরাদ্দ ঘোষণার পর স্পিকার: ৪০ বছরে একটি কানাকড়িও পাইনি
- ছুটির সীমা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট
- দর সংশোধনের প্রত্যাশা থাকলেও শেষ হাসি সূচকের
- ২৯ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৯ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আড়াই লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- ব্রোকারেজ হাউস ও ডিপিদের প্রতি যমুনা ব্যাংকের বিশেষ নির্দেশনা
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় পতন
- সোনার দামে বড় পরিবর্তন, ক্রেতাদের জন্য সুখবর!
- শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে কোরআন-হাদিসের দিকনির্দেশনা
- নতুন পণ্য আনতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে স্কয়ার ফার্মা
- ব্যয় নিয়ন্ত্রণে অগ্রগতি, কিন্তু নগদ প্রবাহে চাপ—মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে
- তিন অভিযোগে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
- হাসিনাকে নিয়ে এনসিপি নেতার কড়া বার্তা, যা বললেন নাসিরুদ্দিন
- নবজাতকের মৃত্যুর পর এবার নতুন মোড়ে আদ্-দ্বীন হাসপাতাল
- নবম পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
- সৌদিতে থাকা প্রবাসীদের জন্য বড় আপডেট
- বাড়িতে রান্না হচ্ছিল গরুর মাংস, পুলিশের অভিযানে যা মিলল
- যার এক কথাতেই বদলে যায় সিদ্ধান্ত, জানালেন ড. ইউনূস
- বাজেটের আগে চমক, একাধিক প্রস্তাবে সংশোধনের ইঙ্গিত
- এক রাতে দুই ভূমিকম্প: বাংলাদেশ ও ভারতের সীমান্তে কম্পন
- ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়ম ও একাধিক অসঙ্গতি
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ভারতের মতো সিদ্ধান্ত নিলে বাংলাদেশের অর্থনীতিবিদরা
- বিতর্কিত ১৮(ক) ধারা বাতিল, সংসদে গুরুত্বপূর্ণ ঘোষণা













