ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

হাসিনাকে নিয়ে এনসিপি নেতার কড়া বার্তা, যা বললেন নাসিরুদ্দিন

২০২৬ জুন ২৯ ১১:১১:১৮
হাসিনাকে নিয়ে এনসিপি নেতার কড়া বার্তা, যা বললেন নাসিরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে দেশে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

রোববার (২৮ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানায় তার দল। আওয়ামী লীগের বিষয়ে দলটির অবস্থানও তুলে ধরেন তিনি।

এ সময় তিনি বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তার অভিযোগ, সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে। তিনি সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সতর্ক থাকার আহ্বান জানান।

পথসভায় এনসিপির স্থানীয় নেতাদের মধ্যে আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন ও আমির হামজাসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে