ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

ব্রোকারেজ হাউস ও ডিপিদের প্রতি যমুনা ব্যাংকের বিশেষ নির্দেশনা

২০২৬ জুন ২৯ ১২:৩৫:৪৩
ব্রোকারেজ হাউস ও ডিপিদের প্রতি যমুনা ব্যাংকের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি. ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরেরডিভিডেন্ড বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস এবং ডিপোজিটরি পার্টিসিপ্যান্টস এর কাছে মার্জিন ঋণ হিসাবধারী ডিভিডেন্ডপ্রাপ্য শেয়ারহোল্ডারদের বিস্তারিত তথ্য চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট ৩ জুন ২০২৬ অনুযায়ী যারা ২০২৫ অর্থবছরের ডিভিডেন্ড পাওয়ার অধিকারী এবং যাদের শেয়ার মার্জিন ঋণ হিসাবের আওতায় রয়েছে, তাদের পূর্ণাঙ্গ তথ্য আগামী ১৫ জুলাই ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

যমুনা ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপিগুলোকে এক্সেল ফরম্যাটে তথ্য পাঠানোর পাশাপাশি স্বাক্ষরযুক্ত হার্ড কপিও জমা দিতে হবে।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, জমা দেওয়া তালিকায় নিম্নোক্ত তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে—

শেয়ারহোল্ডারের নাম

ঠিকানা

বিও (BO) আইডি নম্বর

ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ

মোট (Gross) প্রাপ্য ডিভিডেন্ড

প্রযোজ্য করহার (Applicable Tax Rate)

কর কর্তনের পর নিট (Net) প্রাপ্য ডিভিডেন্ড

ব্যাংক হিসাব নম্বর

রাউটিং নম্বর

যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির (Contact Person) তথ্যসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য।

কোম্পানিটি আরও জানিয়েছে, নির্ধারিত তথ্য [email protected] এবং [email protected]—এই দুইটি ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিলে ২০২৫ সালের ডিভিডেন্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সুবিধা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে