ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

এক রাতে দুই ভূমিকম্প: বাংলাদেশ ও ভারতের সীমান্তে কম্পন

২০২৬ জুন ২৯ ০৯:২৬:২৬
এক রাতে দুই ভূমিকম্প: বাংলাদেশ ও ভারতের সীমান্তে কম্পন

নিজস্ব প্রতিবেদক: কয়েক ঘণ্টার ব্যবধানে মিয়ানমার-বাংলাদেশ ও মিয়ানমার-ভারত সীমান্ত এলাকায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো ভূমিকম্পেই এখন পর্যন্ত হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, সর্বশেষ রোববার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে মিয়ানমার-ভারত সীমান্ত এলাকায় ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৫.২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। কেন্দ্রস্থল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত।

এর আগে একই রাতে বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ইএমএসসির তথ্যমতে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।

দুটি ভূমিকম্পের পরই সংশ্লিষ্ট এলাকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে