×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি

২০২৬ জুন ২৩ ১৫:০৯:৩১
ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ৪টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট হোল্ডিংস, বে-লিজিং এবং ফিনিক্স ফাইন্যান্স।

কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংস এবং ফিনিক্স ফাইন্যান্স ডিভিডেন্ড ঘোষণা করবে। এর মধ্যে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য বেস্ট হোল্ডিংস এবং ফিনিক্স ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অপরদিকে, বে-লিজিং এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আগামী ২৯ জুন, বিকাল ৩টায় ফিনিক্স ফাইন্যান্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং বিকাল ৪টায় বেস্ট হোল্ডিংস ও ০১ জুলাই বিকাল সাড়ে ৩টায় বে-লিজিংয়েরর বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে