ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

২০২৬ জুন ৩০ ১১:০৪:২৩
বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করেনি। হাইকোর্টের অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটও নির্ধারণ করা হয়নি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে