ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬

গুলশান থেকে সাবেক এমপি গ্রেপ্তার

২০২৬ জুন ২৮ ১১:৫৫:৪১
গুলশান থেকে সাবেক এমপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নূর মোহাম্মদকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৮ জুন) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর মোহাম্মদ জামালপুরে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে নূর মোহাম্মদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে