ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন 

২০২৬ জুন ২৯ ১৭:০২:২১
তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি.। অনুমোদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন থেকে নতুন নামে কোম্পানি দুটি পরিচিত হবে। তবে নাম ছাড়া কোম্পানিগুলোর অন্য সব তথ্য অপরিবর্তিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর নতুন নাম হবে যমুনা অয়েল পিএলসি। অর্থাৎ, ৩০ জুন ২০২৬ থেকে কোম্পানিটি ‘যমুনা অয়েল কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘যমুনা অয়েল পিএলসি.’ নামে কার্যক্রম পরিচালনা করবে।

একইভাবে, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর নাম পরিবর্তন করে ‘তসরিফা ইন্ডাস্ট্রিজপিএলসি’ করা হয়েছে। ডিএসইর অনুমোদন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ থেকে কোম্পানিটি ‘তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর পরিবর্তে ‘তসরিফা ইন্ডাস্ট্রিজপিএলসি’ নামে পরিচিত হবে।

ডিএসই আরও জানিয়েছে, উভয় কোম্পানির ক্ষেত্রে শুধু নাম পরিবর্তন করা হয়েছে। নাম ছাড়া কোম্পানিগুলোর লেনদেনের কোড, ব্যবসায়িক কার্যক্রম, মূলধন কাঠামো, শেয়ারসংক্রান্ত তথ্য এবং অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে।

ফলে ৩০ জুন ২০২৬ থেকে বিনিয়োগকারীরা ডিএসইতে কোম্পানি দুটি তাদের নতুন নাম ‘যমুনা অয়েল পিএলসি’ এবং ‘তসরিফা ইন্ডাস্ট্রিজপিএলসি’ হিসেবে দেখতে পাবেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে