ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আফ্রিকায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য নজরদারি আরও কঠোর করেছে ভারত। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি নতুন কন্ট্যাক্টলেস বা স্পর্শহীন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে।
গত ২৫ জুন থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে যাওয়া সব আন্তর্জাতিক যাত্রীকে বিমানে ওঠার আগে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করতে হবে। মধ্য আফ্রিকায় ইবোলা পরিস্থিতিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার পরই ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়।
নতুন এই বিধান সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সহ বিশ্বের সব দেশ থেকে ভারতে আগত যাত্রীদের জন্য সমানভাবে প্রযোজ্য। যাত্রীরা ভ্রমণের ২৪ ঘণ্টা আগে airsuvidha.civilaviation.gov.in পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। বিমানবন্দরে অতিরিক্ত ঝামেলা এড়াতে ওয়েব চেক-ইনের সময়ই ফর্মটি পূরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
অনলাইন স্বাস্থ্য ঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত এলাকায় সফরের তথ্য এবং জ্বর, শরীরব্যথা বা রক্তক্ষরণের মতো উপসর্গ রয়েছে কি না—এসব তথ্য উল্লেখ করতে হবে। ভারতে পৌঁছানোর পর আলাদা কোনো কাগজের ফর্ম পূরণ করতে হবে না; ইমিগ্রেশন কাউন্টারে অনলাইনে জমা দেওয়া ফর্মের কপি দেখালেই হবে। ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ও ইমিগ্রেশন টিমের কাছে পৌঁছে যাবে।
ভারত সরকারের এই উদ্যোগের পেছনে রয়েছে গত ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জারি করা সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা। সংস্থাটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা পরিস্থিতিকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে ঘোষণা করে। এবারের সংক্রমণ মূলত ইবোলার বিরল ধরন ‘বুন্দিবুগিও ভাইরাস ডিজিজ’ দ্বারা ঘটছে, যার বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
ডিআরসি ও উগান্ডার সীমান্তবর্তী দক্ষিণ সুদানের মতো দেশগুলোও বর্তমানে উচ্চ ঝুঁকিতে রয়েছে। ফলে এসব দেশে ভ্রমণের ইতিহাস রয়েছে বা ট্রানজিট নিয়েছেন—এমন যাত্রীদের ভারতে পৌঁছানোর পর অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ দশকে আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস পরিস্থিতিকে উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রতিবেশী দেশগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এ প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ছয় মাসের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান সিডিসি যৌথভাবে ৫১৮ মিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সম্পূর্ণ স্পর্শহীন ডিজিটাল স্বাস্থ্য নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
সিরাজ/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













