ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

বরাদ্দ ঘোষণার পর স্পিকার: ৪০ বছরে একটি কানাকড়িও পাইনি

২০২৬ জুন ২৯ ১৫:২৭:১৭
বরাদ্দ ঘোষণার পর স্পিকার: ৪০ বছরে একটি কানাকড়িও পাইনি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বিধি ৩০০-এর অধীনে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।

বিবৃতির পর ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে ফ্লোর না দিয়ে স্থানীয় সরকারমন্ত্রীকে আবার বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

এ সময় মন্ত্রী জানান, পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকার অন্তর্ভুক্ত বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিরোধী দলের সদস্য হিসেবে দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে তিনি কখনো কোনো আর্থিক বরাদ্দ পাননি।

তিনি বলেন, “৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এইটুকুই শুধু পেয়েছি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে