ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

২৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ২৯ ১৪:২৯:২৩
২৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৫.৪৮ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা নর্দান ইসলামি ইন্স্যুরেন্স পিএলসি-এর শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৪.৫৭ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ফ্যামিলিটেক্স ৩.৮৫ শতাংশ, সাইফ পাওয়ারটেক ৩.৫৭ শতাংশ, নুরানী ডাইং ৩.৩৩ শতাংশ, যৌথভাবে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৩.২৩ শতাংশ এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ৩.১৩ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে