বিমা খাত সংস্কারে তিন স্তম্ভের রোডম্যাপ দিলেন আইডিআরএ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: বিমা খাতে গ্রাহকের আস্থা পুনরুদ্ধার, বিমাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা এবং খাতের সক্ষমতা বৃদ্ধিকে সামনে রেখে একটি সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি জানিয়েছেন, বর্তমানে প্রায় ৭ হাজার কোটি টাকার অনিষ্পন্ন বিমা দাবি নিষ্পত্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় সব বিকল্প ব্যবস্থার পরও যদি সংকট থেকে যায়, তাহলে সরকারের কাছে এককালীন (ওয়ান-টাইম) বেইলআউট প্যাকেজের প্রস্তাবও বিবেচনা করা হবে।
শনিবার (২৭ জুন) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত ‘বিমা খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর নাদিয়া নিভিন বলেন, দায়িত্ব গ্রহণের পর গত এক সপ্তাহে তিনি বিমা খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা নিয়েছেন। তবে তিনি কেবল সমস্যা চিহ্নিত করায় নয়, বরং সমাধানভিত্তিক সংস্কারে বিশ্বাস করেন। সে লক্ষ্যেই একটি সংস্কার কাঠামো (রিফর্ম ফ্রেমওয়ার্ক) প্রস্তুত করা হয়েছে।
তিনি জানান, এই সংস্কার কার্যক্রমের প্রথম স্তম্ভ হলো পলিসিধারীদের আস্থা ফিরিয়ে আনা। দ্বিতীয় স্তম্ভ বিমাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ খাত (লং-টার্ম ইনভেস্টমেন্ট ক্লাস) হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃতীয় স্তম্ভ হলো খাতের সক্ষমতা বৃদ্ধি, যাতে ভবিষ্যতে একটি টেকসই ও শক্তিশালী বিমা শিল্প গড়ে ওঠে।
৭ হাজার কোটি টাকার অনিষ্পন্ন দাবি নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ
আইডিআরএ চেয়ারম্যান বলেন, সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে জীবন ও সাধারণ বিমা কোম্পানিগুলোর মিলিয়ে প্রায় ৭ হাজার কোটি টাকার দাবি অনিষ্পন্ন রয়েছে। এসব দাবি নিষ্পত্তির জন্য প্রতিটি বিমা কোম্পানির সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হবে এবং তাদের আর্থিক ও পরিচালনাগত সমস্যাগুলো শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, কোথাও সম্পদ বিক্রি, কোথাও আটকে থাকা অর্থ উদ্ধার কিংবা অন্য কোনো উপায়ে দাবি পরিশোধের সুযোগ থাকলে আইডিআরএ সমন্বয়কের ভূমিকা পালন করবে।
মীর নাদিয়া নিভিন আরও বলেন, অনেক বিমা কোম্পানির স্থায়ী আমানতের (এফডিআর) অর্থ দুর্বল হয়ে পড়া ব্যাংকে আটকে আছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা অর্থ নগদায়নের সুযোগও বিবেচনায় নেওয়া হবে।
প্রয়োজন হলে সরকারের কাছে বেইলআউটের প্রস্তাব
তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের পরও যদি উল্লেখযোগ্য অঙ্কের দায় থেকে যায়, তাহলে এককালীন বেইলআউট প্যাকেজের বিষয়টি বিবেচনা করা হবে।
তবে সরকারের কাছে যাওয়ার আগে বিমা কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থাকে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে দেখাতে হবে যে ভবিষ্যতে একই ধরনের সংকট যাতে আর না হয়, সেজন্য কী ধরনের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্কার কার্যকর করা হচ্ছে।
শক্তিশালী বিমা খাত ছাড়া অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় এখন ৩ হাজার ডলারের বেশি এবং দেশের অর্থনীতির আকার অর্ধ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে হলে একটি শক্তিশালী বিমা খাত গড়ে তোলা অপরিহার্য।
তিনি বলেন, সমপর্যায়ের অনেক দেশের তুলনায় বাংলাদেশের বিমা শিল্প এখনও অনেক পিছিয়ে। অথচ উন্নত দেশগুলোতে বিমা শুধু ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যম নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম বড় উৎস হিসেবেও কাজ করে।
শেয়ারবাজারে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বিমা কোম্পানি
মীর নাদিয়া নিভিন বলেন, দেশের শেয়ারবাজারে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ঘাটতি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বিমা কোম্পানিগুলো শেয়ারবাজারের অন্যতম বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ইস্যুতে বিমা কোম্পানির অংশগ্রহণ উল্লেখযোগ্য।
তার মতে, একটি শক্তিশালী বিমা খাত গড়ে উঠলে শেয়ারবাজারের গভীরতা বাড়বে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন উৎস সৃষ্টি হবে। তাই শেয়ারবাজারের উন্নয়ন এবং বিমা খাতের সংস্কার একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।
দুর্যোগ ব্যবস্থাপনায় বিমার ভূমিকা বাড়ানোর পরিকল্পনা
বাংলাদেশকে দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়। এসব দুর্যোগের পর পুনর্বাসনে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হয়।
তিনি বলেন, উন্নত দেশগুলোতে বিমার মাধ্যমে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা থাকায় সরকারের আর্থিক চাপ কমে। বাংলাদেশেও বিমা খাতকে সেই সক্ষমতায় উন্নীত করতে হবে, যাতে আর্থিক স্থিতিশীলতা বাড়ে এবং বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা মোকাবিলা সহজ হয়।
মাইক্রোইনস্যুরেন্স ও তাকাফুলে নতুন নীতিমালা
তিনি জানান, দেশে মাইক্রোফাইন্যান্সের বিস্তৃত নেটওয়ার্ক থাকলেও তা কাজে লাগিয়ে কার্যকর মাইক্রোইনস্যুরেন্স ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। এ জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন করে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে মাইক্রোইনস্যুরেন্স সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া ইসলামি বিমা বা তাকাফুল খাতের জন্যও পৃথক নীতিমালা ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ে বিমা শিক্ষা চালুর আহ্বান
খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিয়ে আইডিআরএ চেয়ারম্যান বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিমা বিষয়ে বিভাগ, মেজর, মাইনর বা সার্টিফিকেশন কোর্স চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে দক্ষ জনবল তৈরি হবে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সংস্কারে প্রয়োজন তিন পক্ষের সমন্বিত উদ্যোগ
মীর নাদিয়া নিভিন বলেন, কোনো খাতের সংস্কার সফল করতে তিনটি পক্ষের সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ—সরকারের রাজনৈতিক অঙ্গীকার, শিল্পমালিকদের আন্তরিকতা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা। এই তিন পক্ষ একসঙ্গে কাজ না করলে কোনো সংস্কারই সফল হবে না।
তিনি বলেন, আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। যেখানে যেতে হবে, যাদের সঙ্গে কথা বলতে হবে এবং যেভাবে উদ্যোগ নিতে হবে, তা করা হবে। তবে বিমা কোম্পানিগুলোকেও সমান আন্তরিকতা দেখাতে হবে।
তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থা, বিমা কোম্পানি এবং সংশ্লিষ্ট সব পক্ষকে প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের বিমা খাতকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি বিএম ইউসুফ আলী।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










