ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

নতুন পণ্য আনতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে স্কয়ার ফার্মা

২০২৬ জুন ২৯ ১১:৩০:২২
নতুন পণ্য আনতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে স্কয়ার ফার্মা

নিজস্ব প্রতিবেদক : উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং বাজারে বিদ্যমান পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে একটি নতুন চুক্তিভিত্তিক উৎপাদন উদ্যোগ গ্রহণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি. । এ লক্ষ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ সি২সি ফার্মা লিমিটেড, ঢাকা, বাংলাদেশ-এর সঙ্গে চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সি২সি ফার্মা লিমিটেডের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন সংক্রান্ত চুক্তি অনুমোদন করা হয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, কোম্পানির বিদ্যমান পণ্যের ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণ এবং নতুন পণ্য বাজারে আনার প্রস্তুতির অংশ হিসেবে সি২সি ফার্মা লিমিটেড তাদের পক্ষে নির্দিষ্ট কিছু পণ্য চুক্তিভিত্তিক উৎপাদন করবে।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে উক্ত চুক্তির একটি অনুলিপি চেয়েছে। তবে কোম্পানির তথ্যমতে, এখন পর্যন্ত ডিএসই চুক্তিপত্রের অনুলিপি গ্রহণ করেনি। ফলে চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।

বিনিয়োগকারীদের জন্য প্রকাশিত এই তথ্য অনুযায়ী, উৎপাদন সম্প্রসারণ এবং নতুন পণ্য বাজারজাতকরণের কৌশলের অংশ হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই চুক্তির অনুমোদন দিয়েছে। তবে চুক্তির পূর্ণাঙ্গ কপি ডিএসইর কাছে জমা না হওয়ায় এর বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ্যে আসেনি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে