শিল্প খাতে সংকট, দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: কার্যাদেশ কমে যাওয়া, মালিকদের আর্থিক সংকট, শ্রম অসন্তোষ এবং দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে গত দুই বছরে দেশে ৪৫৭টি শিল্পপ্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৯৮টিই গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে অবস্থিত। সর্বশেষ গত মঙ্গলবার গাজীপুরের ইউনিক ডিজাইনার্স লিমিটেড এবং ইউনিক ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড স্থায়ীভাবে উৎপাদন বন্ধ ঘোষণা করে। আর্থিক সংকটের কারণে ১৬ জুন থেকে সাময়িকভাবে বন্ধ থাকার পর প্রতিষ্ঠান দুটি আর কার্যক্রম শুরু করতে পারেনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, শুধু এই দুই কারখানা বন্ধ হওয়ায় প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক চাকরি হারিয়েছেন।
তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া ৪৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৭টি তৈরি পোশাক খাতের বাইরের। এছাড়া বিজিএমইএর সদস্য ১০৮টি, বিকেএমইএর ৩৫টি, বিটিএমএর ৮টি এবং বেপজার আওতাধীন ১৯টি প্রতিষ্ঠান রয়েছে। চলতি বছরের ৩১ মে পর্যন্ত প্রথম পাঁচ মাসে উৎপাদন ও কার্যাদেশ কমে যাওয়ায় আরও ৭৯টি কারখানা ৭ হাজার ৭৮৪ শ্রমিককে ছাঁটাই করেছে।
এর আগে বড় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপ তাদের নিটওয়্যার ও ডেনিম কারখানা থেকে প্রায় ১ হাজার ৯০০ শ্রমিক ছাঁটাই করে।
শিল্প উদ্যোক্তাদের মতে, বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে যাওয়া, আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব, ব্যাংকিং জটিলতা, কাঁচামালের সংকট, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবে শিল্প খাত বড় ধরনের চাপে রয়েছে।
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বড় শিল্প ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকার একটি প্রি-ফাইন্যান্স স্কিম এবং সিএমএসএমই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার পৃথক তহবিল গঠন করেছে। ইতোমধ্যে বন্ধ ও আংশিকভাবে বন্ধ কারখানার তথ্যও চাওয়া হয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে।
তবে উদ্যোক্তাদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা প্যাকেজের কঠোর শর্তের কারণে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এসব সুবিধা নিতে পারছে না।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সব বন্ধ কারখানা পুনরায় চালু করা সম্ভব নয়। অনেক প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও ঋণ-সংক্রান্ত অবস্থার কারণে পুনরায় উৎপাদনে ফেরা কঠিন।
অন্যদিকে বিজিএমইএর সহসভাপতি শিহাব উদদোজা চৌধুরী জানান, প্রায় ২০০টি বন্ধ এবং ১২৩টি আংশিকভাবে বন্ধ কারখানা সরকারের আর্থিক সহায়তা প্যাকেজ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, কম সুদ এবং ঋণ পুনঃতফসিলের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
বিজিএমইএ জানিয়েছে, আগ্রহী কারখানাগুলোর সক্ষমতা যাচাইয়ে দুটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- শিল্প খাতে সংকট, দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- উৎপাদন বন্ধ একটিভ ফাইন কেমিক্যালসের
- গুলশান থেকে সাবেক এমপি গ্রেপ্তার
- মেয়েকে ধর্ষ/ণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- আজ থেকেই বাংলাদেশিদের জন্য খুলে গেল ভারতের দরজা
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমলেও বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড
- শ্রমিক অসন্তোষের অবসান, পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরছে এপেক্স স্পিনিং
- প্রথম প্রান্তিকে লাইফ ফান্ডে ঘুরে দাঁড়ালো পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ফাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাস ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা
- শ্রমবাজার উন্মুক্তে বাংলাদেশ-মালয়েশিয়ার নতুন সমঝোতা
- সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে বিতর্ক
- সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র একজন নিহত
- ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু
- বিশ্বকাপে শেষ ৩২, নিশ্চিতের অপেক্ষায় চার দল
- বিমা খাত সংস্কারে তিন স্তম্ভের রোডম্যাপ দিলেন আইডিআরএ চেয়ারম্যান
- ডিএমডি ও সিবিও পদে এনআরবিসি ব্যাংকে শাহীন হাওলাদারের যোগদান
- ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিমা খাতে আস্থার সংকট কাটাতে সুশাসন ও নতুন পণ্যের ওপর জোর
- বাজেটে শেয়ারবাজারবান্ধব পরিবর্তনের আভাস, বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত
- ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা
- চলতি সপ্তাহে ১৬ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর
- ব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা
- জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা
- এই অপশনটি চালু করলে কখনো হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট
- খালি পেটে খাওয়া যাবে না যেসব ফল
- বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
- দাবদাহে নাজেহাল ইউরোপ, তবু ঘরে ঘরে নেই এসি
- ইরানে মার্কিন হামলার পর পাল্টা জবাব তেহরানের
- স্বর্ণের নতুন দর ঘোষণা, আজকের মূল্য তালিকা এক নজরে
- বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করল যুবক, অতঃপর...
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
- শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত
- নতুন ৬ দেশকে সুখবর দিল আরব আমিরাত
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- সমাবেশ ঘিরে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে
- বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার
- জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
- ফোনেই পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা
- ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা: হযরত আইয়ুব (আ.)-এর জীবনকাহিনি
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- সাকিব আল হাসান গ্রেপ্তার













