ইরানে মার্কিন হামলার পর পাল্টা জবাব তেহরানের
নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে কথিত ইরানি ড্রোন হামলার জবাবে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর হামলার পরপরই পাল্টা হামলার দাবি করেছে ইরানও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার (২৬ জুন) জানায়, উপসাগরে একটি ট্যাংকারে ইরানি ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে ‘শক্তিশালী’ হামলা চালানো হয়েছে।
সেন্টকমের ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরানের এমন কর্মকাণ্ড নৌ চলাচলের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জবাবে অঞ্চলে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলেও জানায় সংস্থাটি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা।
সেন্টকমের ঘোষণার কিছুক্ষণ পরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের একটি সামরিক সূত্র জানায়, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে সিরিক বন্দরের ডক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’-তে হামলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের লঙ্ঘন। একই অভিযোগ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, মতবিরোধ থাকলে আলোচনার পথ খোলা ছিল, কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য ছিল লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ‘এভার লাভলি’ একটি প্রোজেক্টাইলের আঘাতের শিকার হয়। এতে কোনো নাবিক আহত না হলেও ঘটনাটির জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, জাহাজটিকে লক্ষ্য করে অন্তত চারটি একমুখী হামলার ড্রোন ছোড়া হয়েছিল, যার মধ্যে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
মুসআব/
পাঠকের মতামত:
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- আসিফের ‘ঘাড় ত্যাড়ামি’ ছিল; সারজিসের কড়া জবাব
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- শহীদ জিয়ার হত্যার সময় হেলিকপ্টারে যেখানে গিয়েছিলেন এরশাদ
- আজ সোনা-রুপার বাজারে যে দাম, জেনে নিন এক ভরির হিসাব
- আমদানিকারকদের বড় সুখবর, নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
- সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!













