ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান আটক

২০২৬ জুন ২৪ ১০:২৬:৫৭
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক: আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত থেকে রাজধানীর বনানী এলাকায় তাকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্র জানায়, বনানীর ১৫ নম্বর সড়কের একটি বাসভবনে অভিযান চালানো হয়। শুরুতে ভবনে প্রবেশে কিছু জটিলতার মুখে পড়লেও পরে অভিযান অব্যাহত রাখা হয়। একপর্যায়ে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আদালত অবমাননার একটি মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আটজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে