বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে প্রচলিত ১,০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার মতে, এ উদ্যোগ নেওয়া হলে অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে, মানি লন্ডারিং প্রতিরোধে সহায়তা করবে এবং কালো টাকার প্রবাহ কমানো সম্ভব হবে।
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমানে অনেক মানুষ ব্যাংকের বাইরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় ১,০০০ ও ৫০০ টাকার নোট এক থেকে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে বলে তার ধারণা।
তিনি আরও বলেন, যাদের অর্থের বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তাদের নির্দিষ্ট হারে—২০ থেকে ২৫ শতাংশ—কর দিয়ে সেই অর্থ বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ জোরদার হবে বলে মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক পরিচালিত হচ্ছে। দুর্বল ব্যাংকগুলো টিকিয়ে রাখতে জনগণের অর্থ ব্যয় হচ্ছে উল্লেখ করে তিনি ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতটিকে আরও কার্যকর করার আহ্বান জানান।
অর্থ পাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর কথা বলা হলেও বাস্তবে তেমন সফলতা আসেনি। তার ভাষায়, মানুষ যেখানে অর্থ নিরাপদ মনে করে, সেখানেই তা নিয়ে যায়। তাই অর্থ দেশে রাখার জন্য আস্থাশীল আর্থিক ও আইনি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনায় ভারতের ২০১৬ সালের নোট বাতিলের উদাহরণও উঠে আসে। সে সময় দেশটির সরকার ৫০০ ও ১,০০০ রুপির নোটের বৈধতা বাতিল করে কালো টাকা, জাল নোট ও সন্ত্রাসে অর্থায়ন দমনের লক্ষ্য ঘোষণা করেছিল।
তবে এ উদ্যোগের কার্যকারিতা নিয়ে পরবর্তীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ভারতের রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া প্রায় ৯৯ দশমিক ৩ শতাংশ নোটই পরে ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসে। ফলে কালো টাকা শনাক্তকরণে এর কার্যকারিতা নিয়ে অর্থনীতিবিদদের একটি অংশ প্রশ্ন তুলেছেন। পাশাপাশি নোট সংকটের কারণে ক্ষুদ্র ব্যবসা ও অনানুষ্ঠানিক খাতে তাৎক্ষণিক নেতিবাচক প্রভাবও দেখা গিয়েছিল।
মুসআব/
পাঠকের মতামত:
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- উৎপাদন বন্ধ একটিভ ফাইন কেমিক্যালসের
- গুলশান থেকে সাবেক এমপি গ্রেপ্তার
- মেয়েকে ধর্ষ/ণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- আজ থেকেই বাংলাদেশিদের জন্য খুলে গেল ভারতের দরজা
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমলেও বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড
- শ্রমিক অসন্তোষের অবসান, পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরছে এপেক্স স্পিনিং
- প্রথম প্রান্তিকে লাইফ ফান্ডে ঘুরে দাঁড়ালো পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ফাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাস ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা
- শ্রমবাজার উন্মুক্তে বাংলাদেশ-মালয়েশিয়ার নতুন সমঝোতা
- সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে বিতর্ক
- সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র একজন নিহত
- ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু
- বিশ্বকাপে শেষ ৩২, নিশ্চিতের অপেক্ষায় চার দল
- বিমা খাত সংস্কারে তিন স্তম্ভের রোডম্যাপ দিলেন আইডিআরএ চেয়ারম্যান
- ডিএমডি ও সিবিও পদে এনআরবিসি ব্যাংকে শাহীন হাওলাদারের যোগদান
- ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিমা খাতে আস্থার সংকট কাটাতে সুশাসন ও নতুন পণ্যের ওপর জোর
- বাজেটে শেয়ারবাজারবান্ধব পরিবর্তনের আভাস, বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক ইঙ্গিত
- ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা
- চলতি সপ্তাহে ১৬ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৮ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পরিবার নিল না মরদেহ, চেয়ারম্যানের উদ্যোগে স্বজনের কাছে হস্তান্তর
- ব্যাংক ঋণে বড় ছাড়, গ্রাহকদের জন্য নতুন নীতিমালা
- জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা
- এই অপশনটি চালু করলে কখনো হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট
- খালি পেটে খাওয়া যাবে না যেসব ফল
- বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
- দাবদাহে নাজেহাল ইউরোপ, তবু ঘরে ঘরে নেই এসি
- ইরানে মার্কিন হামলার পর পাল্টা জবাব তেহরানের
- স্বর্ণের নতুন দর ঘোষণা, আজকের মূল্য তালিকা এক নজরে
- বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করল যুবক, অতঃপর...
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
- শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত
- নতুন ৬ দেশকে সুখবর দিল আরব আমিরাত
- সঞ্চয়পত্র বিক্রিতে কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক
- সমাবেশ ঘিরে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে
- বেনজীরসহ ‘পুশ ইন’ ইস্যুতে নতুন বার্তা দিল সরকার
- জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
- ফোনেই পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা
- ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা: হযরত আইয়ুব (আ.)-এর জীবনকাহিনি
- আশুরার দিনে বিদআত থেকে সতর্ক থাকুন
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- প্রায় ৬০ লাখ শেয়ার কিনলেন উদ্যোক্তা ও পরিচালকরা
- ডিএসইর ইতিহাসে নজিরবিহীন ছাঁটাই, ক্ষোভ ও উদ্বেগে কর্মকর্তারা
- হঠাৎ ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রায় আড়াই লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- সাকিব আল হাসান গ্রেপ্তার













