ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে

২০২৬ জুন ২৬ ১৫:১১:০০
স্বাধীনতা নাকি শব্দদূষণ? আজান নিয়ে নতুন বিতর্ক ডেনমার্কে

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে মসজিদ থেকে লাউডস্পিকারের মাধ্যমে আজান সম্প্রচার নিষিদ্ধ করা সম্ভব কি না, তা নিয়ে আইনি পর্যালোচনা শুরু করতে যাচ্ছে ডেনমার্ক সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত দেশটির সংবিধান ও বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পরীক্ষা করা হবে।

সরকারের প্রতিনিধি এবং সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির নেতা মর্টেন বডস্কভ বলেন, লাউডস্পিকারে আজান সম্প্রচার বিষয়ে আইনি ভিত্তি রয়েছে কি না, সরকার তা পর্যালোচনা করবে। এ বিষয়ে তিনি দেশটির জনপরিসরে ধর্মীয় প্রভাব নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম জিবি নিউজ জানিয়েছে, ডেনমার্কে এটি তৃতীয়বারের মতো কোনো অভিবাসনমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধের আইনি সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হলো। এর আগে ২০২০ ও ২০২৫ সালেও একই ধরনের উদ্যোগের কথা আলোচনায় আসে।

ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান হিসেবে আজান দেওয়া হয়। অনেক দেশে মসজিদের মিনার থেকে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচার করা হলেও ডেনমার্কের কিছু এলাকায় স্থানীয় শব্দদূষণবিষয়ক বিধিনিষেধের কারণে এ ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

রাজধানী কোপেনহেগেনের গ্র্যান্ড মসজিদও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাইরে লাউডস্পিকারে আজান সম্প্রচার করে না।

বিশ্লেষকদের মতে, দেশব্যাপী এমন নিষেধাজ্ঞা কার্যকর করতে গেলে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সরকার। কারণ ডেনমার্কের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা ও প্রকাশ্যে ধর্মীয় উপাসনার অধিকার স্বীকৃত। ফলে জনস্বার্থ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ধর্মীয় স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে এই পর্যালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে