লোকসান, ঋণাত্মক সম্পদ ও দুর্বল আর্থিক অবস্থায় বিআইএফসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির আর্থিক অবস্থার আরও অবনতির চিত্র উঠে এসেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬৫ পয়সা। ফলে বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বৃদ্ধি পেয়েছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ৫২ হাজার ১২ টাকা। ২০২৫ সালের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ১৬ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার ১০৯ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান আরও বেড়েছে প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকা।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সুদ আয় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৬৪৮ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৫ লাখ ২ হাজার ১২০ টাকা। তবে আমানত ও ঋণের বিপরীতে সুদ ব্যয় দাঁড়িয়েছে ১৮ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৯২৭ টাকা, যা নিট সুদ আয়ের পরিবর্তে ১৭ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৭৯ টাকার ঋণাত্মক অবস্থান তৈরি করেছে। আগের বছরের একই সময়ে নিট সুদ আয় ছিল ঋণাত্মক ১৬ কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৬৮ টাকা।
প্রতিষ্ঠানটির বিনিয়োগ থেকে আয় হয়েছে ১৭ লাখ ৭৮ হাজার ৯৩৫ টাকা এবং অন্যান্য পরিচালন আয় এসেছে ৫ লাখ ৬২৩ টাকা। সব মিলিয়ে মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ১৭ কোটি ১৫ লাখ ২১ হাজার ৭২১ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ১৬ কোটি ১ লাখ ৮৮ হাজার ৮৯৮ টাকা।
অন্যদিকে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট পরিচালন ব্যয় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ২০৭ টাকা। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় হয়েছে ৮৮ লাখ ৬ হাজার ১৯৫ টাকা, ভাড়া, কর, বীমা ও বিদ্যুৎ খাতে ২৯ লাখ ৮৫ হাজার ৮২৯ টাকা, আইনগত ব্যয় ৩ লাখ ৩০ হাজার ৩৪০ টাকা এবং সম্পদের মেরামত ও অবচয় বাবদ ব্যয় হয়েছে ৮ লাখ ১৯ হাজার ২৯৩ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, প্রভিশনের আগে কোম্পানিটির লোকসান দাঁড়ায় ১৮ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৯২৮ টাকা। ঋণ, অগ্রিম ও লিজের বিপরীতে ২৩ লাখ ৭৫ হাজার ২৪২ টাকা, বিনিয়োগের মূল্যহ্রাসের জন্য ১৫ লাখ ৪১ হাজার ৬৯ টাকা এবং অন্যান্য খাতে ৮২ হাজার ৩৯২ টাকা প্রভিশন সংরক্ষণের পর মোট প্রভিশন দাঁড়ায় ৩৯ লাখ ৯৮ হাজার ৭০৩ টাকা। ফলে কর-পূর্ব লোকসান হয় ১৮ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ২২৫ টাকা।
৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ছিল ৮৫৮ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৫১ টাকা। এর মধ্যে ঋণ, অগ্রিম ও লিজের স্থিতি ছিল ৭৬১ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা, বিনিয়োগ ছিল ১৯০ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৩২ টাকা এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ২৫ কোটি ৯৪ লাখ ২৮ হাজার ৮৮৮ টাকা।
অন্যদিকে, কোম্পানিটির মোট দায় দাঁড়িয়েছে ২ হাজার ২২১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ৩৫৩ টাকা। এর মধ্যে আমানত ও অন্যান্য হিসাবের পরিমাণ ৫৪৬ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ২১৯ টাকা এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৩৮৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ১৮৭ টাকা। এছাড়া অন্যান্য দায়ের পরিমাণ ছিল ১ হাজার ২৯০ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৯৪৭ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার ইক্যুইটি ঋণাত্মক ১ হাজার ৩৬৩ কোটি ১২ লাখ ৩ হাজার ৩০২ টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ঋণাত্মক ১ হাজার ৩৪৪ কোটি ৮৮ লাখ ৫১ হাজার ২৯১ টাকা। ফলে কোম্পানিটির আর্থিক অবস্থার আরও অবনতি হয়েছে।
ফলে আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৩৫ টাকা ৩৯ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ঋণাত্মক ১৩৩ টাকা ৫৮ পয়সা।
তবে নগদ প্রবাহের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ৬ পয়সা। একই সময়ে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকা, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ঋণাত্মক ৬৫ লাখ ৪ হাজার ৯৬৯ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির নগদ ও নগদ সমতুল্য সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৯২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ কোটি ৭ লাখ ৫৫ হাজার ২৭৫ টাকা।
উল্লেখ্য, বিআইএফসি ১৯৯৬ সালের ১০ আগস্ট পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি লিজ ফাইন্যান্স, টার্ম ফাইন্যান্স, হাউজিং ফাইন্যান্স, সিন্ডিকেটেড ফাইন্যান্স, ব্রিজ ফাইন্যান্স, রিয়েল এস্টেট ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, বিল ডিসকাউন্টিং এবং আমানত সংগ্রহসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করে থাকে।
এসএ খান/
পাঠকের মতামত:
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)







