দুর্নীতির ধাক্কা কাটিয়ে পুনরুদ্ধারের পথে এনবিএফআই খাত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে আস্থাহীনতায় ভোগা দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। ব্যাংক খাতের পাশাপাশি এ খাতেও সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার হতে শুরু করেছে। এরই প্রতিফলন হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে আমানত ও আমানতকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একই সময়ে ঋণ বিতরণে কিছুটা সংযত অবস্থান লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে এনবিএফআই খাতের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৫৮ কোটি ৮১ লাখ টাকা। ২০২৫ সালের ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ৫১ হাজার ১২৭ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ, তিন মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৪৩১ কোটি ৩৭ লাখ টাকা, যা শতাংশের হিসেবে ০.৮৪ শতাংশ প্রবৃদ্ধি।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের মার্চ শেষে খাতটিতে মোট আমানতের পরিমাণ ছিল ৪৯ হাজার ৪৮৭ কোটি ৮৩ লাখ টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়ায় ৪৯ হাজার ৭৭৩ কোটি ৮১ লাখ টাকা। সেপ্টেম্বর শেষে আমানত হয় ৫০ হাজার ৭২২ কোটি ৮৮ লাখ টাকা এবং ডিসেম্বর শেষে তা পৌঁছে ৫১ হাজার ১২৭ কোটি ৪৪ লাখ টাকায়। ফলে গত এক বছরে ধারাবাহিকভাবে আমানত বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে।
একই সঙ্গে বেড়েছে আমানতকারীর সংখ্যাও। চলতি বছরের মার্চ শেষে এনবিএফআই খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২২ হাজার ৭২৬ জন। এর তিন মাস আগে, অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল ৫ লাখ ৭১ হাজার ৩৮২ জন। ফলে এক প্রান্তিকের ব্যবধানে নতুন আমানতকারী যুক্ত হয়েছেন ৫১ হাজার ৩৪৪ জন, যা ৮.৯৯ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
অতীতের পরিসংখ্যানও একই ধারা নির্দেশ করে। ২০২৫ সালের মার্চ শেষে আমানতকারীর সংখ্যা ছিল ৪ লাখ ৪০ হাজার ৯০৭ জন। জুন শেষে তা বেড়ে হয় ৪ লাখ ৮০ হাজার ১৬৩ জন। সেপ্টেম্বর শেষে এই সংখ্যা দাঁড়ায় ৫ লাখ ৪০ হাজার ৮২৫ জন এবং ডিসেম্বর শেষে পৌঁছায় ৫ লাখ ৭১ হাজার ৩৮২ জনে।
অন্যদিকে, ঋণ বিতরণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে এনবিএফআই খাতের মোট বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৭৮ হাজার ৪২৪ কোটি ৭৭ লাখ টাকা। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে ঋণের পরিমাণ ছিল ৭৮ হাজার ৮২৮ কোটি ৮০ লাখ টাকা। ফলে তিন মাসে ঋণের স্থিতি কমেছে ৪০৪ কোটি ৩ লাখ টাকা, যা ০.৫১ শতাংশ হ্রাস নির্দেশ করে।
খাতটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এনবিএফআই খাতের সাম্প্রতিক প্রবৃদ্ধি ইতিবাচক বার্তা বহন করছে। তবে এই অগ্রগতির পাশাপাশি বিদ্যমান ঝুঁকিগুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তার ভাষ্য অনুযায়ী, আমানতের প্রবৃদ্ধি মূলত গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের প্রাথমিক প্রতিফলন। তবে দীর্ঘমেয়াদে এ ধারা ধরে রাখতে হলে খাতটিতে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো এবং কার্যকর তদারকি ব্যবস্থার প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে খাত বিশ্লেষক এবং গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, “এনবিএফআই খাতে আমানত ও আমানতকারীর সংখ্যা বৃদ্ধি গ্রাহকদের আস্থা ফিরে আসার একটি ইতিবাচক সংকেত। একই সঙ্গে ঋণ বিতরণে কিছুটা কমতি নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। বরং ঝুঁকি বিবেচনায় সতর্ক ঋণ বিতরণ ভবিষ্যতে সম্পদের গুণগত মান উন্নয়নে সহায়ক হতে পারে।”
তিনি আরও বলেন, “এই ইতিবাচক ধারা টেকসই করতে হলে খাতটিতে সুশাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ, করপোরেট গভর্ন্যান্সের দুর্বলতা এবং তদারকির ঘাটতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে এনবিএফআই খাত আবারও দেশের বিনিয়োগ ও অর্থায়নের অন্যতম শক্তিশালী বিকল্প খাত হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।”
এসএ খান/
পাঠকের মতামত:
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)







