ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বর্ণের বাজারে স্বস্তি, কমেছে সব ক্যারেটের দাম

২০২৬ জুন ২৫ ১১:২৪:৪৯
স্বর্ণের বাজারে স্বস্তি, কমেছে সব ক্যারেটের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে সংগঠনটি।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৪২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে ২৪ জুন স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, ৪০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে