ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ১৪ ১৪:২৬:৪৬
১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৯.৯৬ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস লিমিটেড-এর শেয়ার দর ২০ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড এর শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ হারে কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৭.৩৮ শতাংশ, যৌথভাবে এফএএস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং ৭.১৪ শতাংশ, জিল বাংলা সুগার মিলস ৬.৭৮ শতাংশ এবং এস. কে. ট্রিমস ৪.৮৬ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে