ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!

২০২৬ জুন ১৪ ১২:৫৭:৩৬
ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!

নিজস্ব প্রতিবেদক: ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা চুক্তিটির কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ বলেন, ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও অতীতে এমন বহু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তার মতে, প্রশাসনের সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের জনগণের জন্য প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি।

অন্যদিকে কংগ্রেস সদস্য সেথ মল্টন সম্ভাব্য চুক্তিটিকে ‘আত্মসমর্পণের দলিল’ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, যুদ্ধের বিপুল অর্থনৈতিক ও মানবিক মূল্য দেওয়ার পরও যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য কোনো কৌশলগত সুবিধা অর্জন করতে পারেনি।

মল্টনের ভাষ্য, যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় ও প্রাণহানির পর এমন একটি সমঝোতা আসছে, যা যুদ্ধ শুরুর আগের অবস্থার খুব বেশি পরিবর্তন আনছে না।

তবে ট্রাম্প সমর্থকদের মতে, ইরানের সঙ্গে সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাবে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাত থেকে বেরিয়ে আসার সুযোগ দেবে।

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য এই চুক্তি এখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসন এটিকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বিরোধীরা এর শর্ত ও বাস্তব ফলাফল নিয়ে কঠোর প্রশ্ন তুলছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে