ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম

২০২৬ মে ৩১ ১৮:০৫:৪০
সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী, বয়স্ক বা অসুস্থ ব্যক্তি এবং মৃত গ্রাহকদের সিম-সংক্রান্ত জটিলতা দূর করতে বিশেষ পদ্ধতিতে সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানরত গ্রাহকদের সিম পুনরুদ্ধার, বায়োমেট্রিক সমস্যার কারণে সিম রি-ইস্যু এবং মৃত ব্যক্তির সিম বৈধ উত্তরাধিকারীর নামে হস্তান্তর নিয়ে নানা ভোগান্তি ছিল। নতুন সিদ্ধান্তে এসব ক্ষেত্রে নির্ধারিত নথিপত্রের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় সেবা পাওয়া যাবে।

যেসব ক্ষেত্রে বিশেষ সুবিধা মিলবে: বিদেশে থাকা গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে সিম হস্তান্তর, বয়স্ক বা অসুস্থ ব্যক্তির বায়োমেট্রিক জটিলতায় সিম প্রদান, মৃত গ্রাহকের সিম বৈধ উত্তরাধিকারীর নামে হস্তান্তর

প্রবাসীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্ট ও ভিসার কপি , জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সিম গ্রহণকারীর পরিচয়পত্র, কর্মসংস্থানের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

বায়োমেট্রিক সমস্যার ক্ষেত্রে: জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্রের ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় সিম ইস্যু করা যাবে।

মৃত গ্রাহকের সিম হস্তান্তরে লাগবে: মৃত ব্যক্তির এনআইডি, মৃত্যুসনদ, ওয়ারিশনামা, উত্তরাধিকারীর পরিচয়পত্র

বিটিআরসি জানিয়েছে, গত এক বছরে এ ধরনের ৮৮টি আবেদন অনুমোদন করা হয়েছে। মোবাইল অপারেটরদের মতে, নতুন সিদ্ধান্তে লাখো গ্রাহকের ভোগান্তি কমবে এবং সিম-সংক্রান্ত সেবা আরও সহজ হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে