ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

২০২৬ মে ২৯ ১৯:২৩:৫৬
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস জানান, লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি লোকোমাস্টারকে জানানো হলে ট্রেন থামানো হয়। পরে দেখা যায়, ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বগিটিতে কোনো তেল ছিল না।

ঘটনার পর ট্রেন উদ্ধার করতে হাইড্রোলিক টুলভ্যান ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, উদ্ধার কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে