শেয়ারবাজারে ফিরছে বিনিয়োগকারীদের আস্থা, বাড়ছে বিও হিসাব
নিজস্ব প্রতিবেদক :দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের উপস্থিতিও মে মাসে ইতিবাচক ধারায় ফিরেছে। ফলে চলতি মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ মে পর্যন্ত দেশের শেয়ারবাজারে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৫ হাজার ৭৪১টি। এপ্রিল মাস শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৬১ হাজার ১২৩টি। অর্থাৎ মে মাসের প্রথম ২৪ দিনে নতুন করে যুক্ত হয়েছে ৪ হাজার ৬১৮টি বিও হিসাব।
ঈদুল আজহার ছুটির কারণে ২৪ মে-পরবর্তী তথ্য প্রকাশ না হওয়ায় ওই দিন পর্যন্ত হিসাব বিবেচনা করা হয়েছে। এ সময়ে মোট ১৭টি কার্যদিবসে লেনদেন অনুষ্ঠিত হয়েছে। সে হিসেবে প্রতিদিন গড়ে ২৭১টি নতুন বিও হিসাব যুক্ত হয়েছে।
বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণেও ইতিবাচক পরিবর্তন
মে মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যাও বেড়েছে। বর্তমানে এ শ্রেণির বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ৪৩ হাজার ২২৮টি, যা এপ্রিল শেষে ছিল ৪৩ হাজার ২০৪টি। অর্থাৎ এক মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ২৪টি।
এর আগে এপ্রিল মাসে এ শ্রেণির বিনিয়োগকারীদের বিও হিসাব ২৬টি কমে গিয়েছিল। তবে মে মাসে সেই নেতিবাচক ধারা থেকে বেরিয়ে আবারও বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।
তবে দীর্ঘমেয়াদি চিত্র এখনও পুরোপুরি ইতিবাচক নয়। ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। এরপর ধারাবাহিকভাবে কমে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তা ৪৩ হাজার ১০১টিতে নেমে আসে। বর্তমানে কিছুটা উন্নতি হলেও ২০২৩ সালের অক্টোবরের তুলনায় এখনও বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব ১২ হাজার ২৮৪টি কম রয়েছে।
বাড়ছে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যা
অন্যদিকে স্থানীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১৬ লাখ ৪ হাজার ২৫৮টি। এপ্রিল শেষে এ সংখ্যা ছিল ১৫ লাখ ৯৯ হাজার ৭৩৮টি।
চলতি বছরের শুরুতে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৫ লাখ ৭৯ হাজার ২৩টি। সে হিসাবে বছরের প্রথম পাঁচ মাসে নতুন করে যুক্ত হয়েছে ২৫ হাজার ২৩৫টি বিও হিসাব। শুধু মে মাসেই বেড়েছে ৪ হাজার ৫২০টি হিসাব।
তবে বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধির এই ধারা সত্ত্বেও ২০২৪ সালের শুরুতে থাকা অবস্থানের তুলনায় বাজার এখনও পিছিয়ে রয়েছে। ২০২৪ সালের শুরুতে মোট বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। বর্তমানে সেই সংখ্যা ১৬ লাখ ৬৫ হাজার ৭৪১টিতে অবস্থান করছে। ফলে ওই সময়ের তুলনায় এখনো ১ লাখ ৭ হাজার ৮১০টি বিও হিসাব কম রয়েছে।
নারী ও পুরুষ উভয় বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে
সিডিবিএলের তথ্য বলছে, চলতি বছরে নারী ও পুরুষ—উভয় শ্রেণির বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে।
বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৫৪ হাজার ৪১৩টি। ২০২৫ সালের শেষে এ সংখ্যা ছিল ১২ লাখ ৩৩ হাজার ৭৪৩টি। অর্থাৎ চলতি বছরে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ২০ হাজার ৬৭০টি। এর মধ্যে শুধু মে মাসেই যোগ হয়েছে ৩ হাজার ৮২৬টি হিসাব।
অন্যদিকে নারী বিনিয়োগকারীদের নামে বর্তমানে বিও হিসাব রয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৭৩টি। ২০২৫ সালের শেষে এ সংখ্যা ছিল ৩ লাখ ৮৮ হাজার ৮২৯টি। ফলে চলতি বছরে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৪ হাজার ২৪৪টি। এর মধ্যে মে মাসে বেড়েছে ৭১৮টি।
কোম্পানি হিসাবেও ঊর্ধ্বমুখী প্রবণতা
ব্যক্তিগত বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির নামে খোলা বিও হিসাবের সংখ্যাও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৮ হাজার ২৫৫টি, যা ২০২৫ সালের শেষে ছিল ১৭ হাজার ৮০৩টি। সে হিসাবে চলতি বছরে ৪৫২টি নতুন কোম্পানি বিও হিসাব যুক্ত হয়েছে। শুধু মে মাসেই বেড়েছে ৭৪টি হিসাব।
একক ও যৌথ বিও হিসাব দুটিই বেড়েছে
বর্তমানে একক নামে পরিচালিত বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫ হাজার ৬৮৬টি। ২০২৫ সালের শেষে এ সংখ্যা ছিল ১১ লাখ ৮২ হাজার ৭১৫টি। ফলে চলতি বছরে একক বিও হিসাব বেড়েছে ২২ হাজার ৯৭১টি। এর মধ্যে মে মাসেই বেড়েছে ৪ হাজার ৩৭৬টি।
অন্যদিকে যৌথ নামে পরিচালিত বিও হিসাব বর্তমানে রয়েছে ৪ লাখ ৪১ হাজার ৮০০টি। ২০২৫ সালের শেষে যার সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৮৫৭টি। অর্থাৎ চলতি বছরে যৌথ বিও হিসাব বেড়েছে ১ হাজার ৯৪৩টি। মে মাসে নতুন যুক্ত হয়েছে ১৬৮টি যৌথ হিসাব।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিও হিসাব বৃদ্ধির ধারাবাহিকতা সেই আস্থারই প্রতিফলন বলে মনে করছেন তারা।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা





.jpg&w=50&h=35)

