ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬

গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য নতুন বার্তা ট্রাম্প প্রশাসনের

২০২৬ মে ৩০ ১৬:২০:৪৩
গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য নতুন বার্তা ট্রাম্প প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসনের জন্য আবেদনকারীদের মধ্যে সাম্প্রতিক সময়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। সংস্থাটি স্পষ্ট করেছে যে, স্থায়ী আবাসনের আবেদন প্রক্রিয়া চলাকালে অধিকাংশ আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে না। ফলে গ্রিন কার্ডপ্রত্যাশী অভিবাসী, বিদেশি কর্মী এবং তাদের নিয়োগকর্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সম্প্রতি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া গ্রিন কার্ড আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে। এই অবস্থান অভিবাসী সম্প্রদায় এবং ব্যবসায়িক মহলে উদ্বেগ সৃষ্টি করে, কারণ দীর্ঘদিন ধরে ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই স্থায়ী আবাসনের আবেদন করে আসছেন।

তবে ডিএইচএসের সর্বশেষ ব্যাখ্যায় বলা হয়েছে, এ বিষয়ে নীতিগত কোনো বড় পরিবর্তন আনা হয়নি। কোনো আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কি না, তা প্রতিটি মামলার পরিস্থিতি বিবেচনায় অভিবাসন কর্মকর্তারা নির্ধারণ করবেন। ফলে বিদ্যমান ব্যবস্থার মূল কাঠামো বহাল থাকছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই ব্যাখ্যা গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকাংশে কমাবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে