গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই অর্থ উত্তোলন এবং তা জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার কেনার কাজে ব্যবহারের দায়ে বড় ধরনের আইনি পদক্ষেপের মুখোমুখি হয়েছে ব্রোকারেজ হাউস আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসটিকে গ্রাহকের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে; অন্যথায় ২০ লাখ টাকা জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে।
বিএসইসি’র এনফোর্সমেন্ট বিভাগের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, আইল্যান্ড সিকিউরিটিজের গ্রাহক মো. গোলাম রহমান গত ২৯ জুলাই ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল, ২০১০ সালের ১৫ এপ্রিল তার অজান্তেই বিও অ্যাকাউন্ট থেকে ১২ লাখ ২০ হাজার টাকা তুলে নেওয়া হয়, যা মূলত সেকেন্ডারি শেয়ারবাজার থেকে শেয়ার কেনার জন্য তিনি জমা রেখেছিলেন।
অভিযোগকারী আরও জানান, বিগত বছরগুলোতে তিনি বারবার মৌখিক ও লিখিতভাবে যোগাযোগ করলেও ব্রোকারেজ হাউসটি কোনো সমাধান দেয়নি। তিনি ২০১৬ সালের ১৭ জানুয়ারি, ২৯ ফেব্রুয়ারি এবং ১০ এপ্রিল আইল্যান্ড সিকিউরিটিজে লিখিত অভিযোগ জমা দিলেও বিষয়টি সুরাহা না করে ঝুলিয়ে রাখা হয়।
অবশ্য আইল্যান্ড সিকিউরিটিজ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, গ্রাহকের মৌখিক নির্দেশনার ওপর ভিত্তি করেই জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার কিনতে ওই ফান্ড ব্যবহার করা হয়েছিল। কোম্পানিটির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, ২০১০ সালে জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ারের ব্যাপক চাহিদা ছিল এবং অন্যান্য সাধারণ বিনিয়োগকারীদের মতো এই গ্রাহকও তা কিনতে আগ্রহ দেখিয়েছিলেন।
তবে বিএসইসি’র তদন্তে দেখা গেছে, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সপক্ষে কোনো লিখিত অনুমোদন, রিকুইজিশন স্লিপ বা কোনো ধরনের সহায়ক নথিপত্র দেখাতে পারেনি ব্রোকারেজ হাউসটি। এমনকি গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে ডিএসইতে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠকেও আইল্যান্ড সিকিউরিটিজ স্বীকার করেছে যে, টাকা তোলার পেছনে গ্রাহকের কোনো লিখিত অনুমতি তাদের কাছে ছিল না।
বিএসইসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ব্রোকারেজ হাউসটি গ্রাহকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে। একই সাথে গ্রাহকের ফান্ডের ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব, সঠিক নথিপত্র সংরক্ষণে ব্যর্থতা এবং অসংলগ্ন ও প্রমাণহীন তথ্য সরবরাহের বিষয়টিও তদন্তে স্পষ্ট হয়েছে।
তদন্তকারীদের সিদ্ধান্ত অনুযায়ী, আইল্যান্ড সিকিউরিটিজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (ধারা ১৮) সহ স্টক-ডিলার, স্টক-ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধি বিধিমালার একাধিক ধারা লঙ্ঘন করেছে। এর মধ্যে গ্রাহকের ফান্ড অননুমোদিতভাবে স্থানান্তর এবং বিনিয়োগকারীদের অভিযোগের সঠিক সমাধান না করার বিষয়টি অন্যতম।
এসব অনিয়মের ওপর ভিত্তি করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ১২ মে আইল্যান্ড সিকিউরিটিজকে নির্দেশ দিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে মো. গোলাম রহমানকে তার ১২ লাখ ২০ হাজার টাকা ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্রোকারেজ হাউসটিকে কমিশন বরাবর ২০ লাখ টাকা জরিমানা দিতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বিএসইসি-র অনুকূলে এই অর্থ জমা না দিলে তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মামুন/
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত




.jpg&w=50&h=35)





