হরমুজে ইরানের মাইন, বিপাকে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় ইরানের সামুদ্রিক মাইন কৌশল যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অবরোধ ভাঙার ঘোষণা দিলেও প্রণালির বিভিন্ন স্থানে পাতা মাইনের কারণে মার্কিন বাহিনীকে বারবার জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির পাশাপাশি কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ইরান হরমুজ প্রণালিতে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে। বিশেষ করে সমুদ্রপথে স্থাপন করা মাইনগুলো এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখতে সামুদ্রিক মাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমুদ্রের তলদেশ বা পানির নিচে স্থাপিত এসব বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন হওয়ায় বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
মার্কিন বাহিনী যতবার মাইন শনাক্ত ও অপসারণে অভিযান চালিয়েছে, ততবারই বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। ফলে অনেক পর্যবেক্ষকের মতে, এই মাইনগুলো পুরো ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার গতিপথ বদলে দিতে সক্ষম একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।
সামুদ্রিক মাইন মূলত এমন বিস্ফোরক ডিভাইস, যা সমুদ্রের নিচে বা পানির মধ্যে স্থাপন করা হয় এবং জাহাজ বা নৌযান ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
সাধারণত তিন ধরনের সামুদ্রিক মাইন ব্যবহৃত হয়। ‘মুরড মাইন’ পানির নিচে নোঙর করা অবস্থায় থাকে এবং জাহাজের সংস্পর্শে এলে বিস্ফোরিত হয়। ‘বটম মাইন’ সমুদ্রতলে স্থাপন করা হয়। আর ‘ইনফ্লুয়েন্স মাইন’ জাহাজের চৌম্বকীয় ক্ষেত্র, শব্দ বা পানির চাপ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হতে পারে।
হরমুজ প্রণালিতে মাইন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রতিফলন দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেও। তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত হিসেবে সামুদ্রিক মাইন অপসারণের বিষয়টি সামনে এনেছেন।
ইরানকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, মার্কিন অত্যাধুনিক মাইন সুইপার ইতোমধ্যে অসংখ্য মাইন ধ্বংস করেছে। তবে প্রণালিতে অবশিষ্ট থাকা সব মাইন দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও ঘোষণা দেন, ইরান এই শর্ত মেনে চললে দেশটির বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। পাশাপাশি হরমুজ প্রণালির উভয় দিক দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প। সেখানে মাইন অপসারণের বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার একটি জরুরি সামুদ্রিক সতর্কতা জারি করেছে। এতে জাহাজ মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিকদের ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে অবস্থিত হরমুজ প্রণালিতে চলমান ঝুঁকিপূর্ণ সামরিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে প্রকাশিত যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়, আঞ্চলিক হুমকির মাত্রা বর্তমানে ‘অত্যন্ত সংকটজনক’। সতর্কবার্তায় অভিযোগ করা হয়েছে, ইরান কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিপজ্জনকভাবে মাইন স্থাপন করছে, যা জাহাজ ও নাবিকদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।
এ পরিস্থিতিতে সব নাবিককে হরমুজ প্রণালির ট্রাফিক সেপারেশন স্কিম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাজগুলোকে সার্বক্ষণিকভাবে নৌ কর্তৃপক্ষের সঙ্গে রেডিও যোগাযোগ বজায় রাখা এবং মার্কিন বাহিনীর নির্দেশনা দ্রুত অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন













