ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

জঙ্গল সলিমপুরে বড় পরিকল্পনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ মে ৩১ ১৫:২৫:৩৭
জঙ্গল সলিমপুরে বড় পরিকল্পনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় নতুন কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আপাতত এলাকাবাসীকে উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

রোববার (৩১ মে) জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এলাকাটিকে কোনোভাবেই সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য হিসেবে থাকতে দেওয়া হবে না। শিগগিরই যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধ দমনে পরিকল্পিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশের কোথাও অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে উঠতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জুয়া নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, অনলাইন ও অফলাইন বেটিং কার্যক্রম মোকাবিলায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী সংসদ অধিবেশনেই এ বিষয়ে আইন আনার চেষ্টা থাকবে।

এ ছাড়া মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে কিশোর গ্যাং দমনে প্রয়োজনীয় আইনি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জনগণকে সঙ্গে নিয়েই এ লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে