×
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে নতুন নিয়মে চমকে দিল ইসি

২০২৬ মে ২৯ ১০:২৮:০৪
স্থানীয় সরকার নির্বাচনে নতুন নিয়মে চমকে দিল ইসি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোটব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সাংবিধানিক সংস্থাটি। দলীয় প্রতীক বাতিল, পোস্টার নিষিদ্ধ, ইভিএম ব্যবহার না করা, পোস্টাল ভোট বাতিলসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে ভোট আয়োজন কঠিন হওয়ায় নির্বাচন কিছুটা পিছিয়ে দেওয়ার চিন্তা করছে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সেপ্টেম্বরে দেশের অনেক এলাকায় নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয়। তাই নভেম্বরের আগে ভোট শুরু হওয়ার সম্ভাবনা কম।”

আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি।

ইসি জানিয়েছে, এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজন করা হবে। অর্থাৎ কোনো দলীয় প্রতীক থাকবে না, সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

এছাড়া জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। একইসঙ্গে ইভিএম ব্যবহার না করা, পোস্টাল ভোট বাতিল, অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ বন্ধ, ফেরারি আসামিদের প্রার্থী হতে না দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ইসি আরও জানিয়েছে, প্রার্থীদের জামানতের পরিমাণ ও নির্বাচনি ব্যয় বাড়ানো হতে পারে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। তাদের মতে, ধাপে ধাপে ভোট হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

তবে কোথাও সহিংসতা দেখা দিলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে।

নির্বাচন বিশেষজ্ঞরা ইসির এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে পোস্টারবিহীন নির্বাচন ও দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্তকে স্বচ্ছ ও সংঘাতমুক্ত নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন তারা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে