ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে রাতভর সংঘ/র্ষ

২০২৬ মে ২৯ ১০:৩৫:৪৭
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে রাতভর সংঘ/র্ষ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে তর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে টর্চলাইটের আলো ব্যবহার করে দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে বাঘার বাড়ি গোষ্ঠী ও শরিয়ত উল্লাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে দুর্গাপুর গ্রামের মন মিয়ার দোকানের সামনে কোরবানির পশুর চামড়া রাখেন শরিয়ত উল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল। এ সময় চামড়ার রক্ত দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘার বাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ জানান।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

এরই জেরে রাত ১০টার দিকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্ধকারে টর্চলাইটের আলো ব্যবহার করে প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে