ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

দুই শতাধিক নেতাকর্মী নিয়ে হঠাৎ আ.লীগের ঝটিকা মিছিল

২০২৬ মে ৩১ ১৩:৫৮:৩২
দুই শতাধিক নেতাকর্মী নিয়ে হঠাৎ আ.লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, ভোর থেকেই নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেন। পরে নিমসার ও কোরপাই এলাকায় সংক্ষিপ্ত মিছিল করেন তারা।

মিছিলের বিষয়টি স্বীকার করে যুবলীগ নেতা জালাল উদ্দিন দাবি করেন, প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। তার ভাষ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় তারা মিছিল করেছেন।

এদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, কোরপাই এলাকায় কিছু লোকজন একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ উপস্থিত হওয়ার পর তারা সরে যান। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনাটি এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে