ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন সুবিধা

২০২৬ মে ৩১ ১২:২৪:০৯
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক: আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

নবম জাতীয় পে কমিশনের সুপারিশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে।

সূত্র বলছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে এই বেতন পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামোতে বর্তমানের ২০টি গ্রেড বহাল থাকবে এবং প্রতিটি গ্রেডের বেতন সমানুপাতিক হারে বাড়ানো হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। তবে এটি কার্যকর হওয়ার আগে সরকারের চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারি প্রয়োজন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে