ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

জিয়া উদ্যানের ঘটনার পর ছাত্রদলে বড় সিদ্ধান্ত 

২০২৬ মে ৩১ ১১:৩৪:২৫
জিয়া উদ্যানের ঘটনার পর ছাত্রদলে বড় সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুর রহিম ভূঁইয়াকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এসএসএফ সদস্যদের সঙ্গে কয়েকজন ছাত্রদল নেতার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে আব্দুর রহিম ভূঁইয়া অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কোনো গালিগালাজ করেননি; বরং নিরাপত্তা টিমের সদস্যদের ধাক্কায় আহত হয়েছেন।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনে বাধা বা অসদাচরণের বিষয়ে কঠোর অবস্থানের প্রয়োজনীয়তার কথাও বলছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে