হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। ওয়াশিংটনের দাবি, মার্কিন সেনাবহর ও আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের সুরক্ষায় হুমকি হয়ে ওঠা ইরানি সামরিক ঘাঁটি ও ড্রোন লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।
আঞ্চলিক অস্থিরতা নিরসনে চলমান যুদ্ধবিরতি আলোচনার মাঝেই মার্কিন বাহিনীর এই আকস্মিক হামলা বিশ্বজুড়ে নতুন উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে। স্থানীয় সময় বুধবার (২৭ মে) নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে এই সামরিক অভিযানের খবরটি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট ওই কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থেকেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে অভিযান চলাকালে মার্কিন ডিফেন্স সিস্টেম একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করেছে পেন্টাগন।
অবশ্য ইরানের ঠিক কোন কোন সামরিক স্থাপনায় এই আঘাত হানা হয়েছে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ওয়াশিংটন। অন্যদিকে, এই চাঞ্চল্যকর হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
ভূ-রাজনীতিবিদদের মতে, বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রধান ধমনী হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ বহু পুরোনো। আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা অপরিশোধিত তেলের বড় অংশ এই রুট দিয়ে যাওয়ায়, এখানকার সামান্য সংঘাতও বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ছড়িয়ে পড়ে। বিগত তিন মাসের টানা লড়াইয়ে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা বিরাজ করছে।
নতুন করে বোমাবর্ষণের খবরটি ছড়ানোর ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। ওই ইরানি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, সম্ভাব্য শান্তিচুক্তির আওতায় ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালির নিরাপত্তা তদারকি করবে।
তেহরানের সেই দাবি নাকচ করে দিয়ে ট্রাম্প সাফ জানান, "হরমুজ প্রণালি আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।" হোয়াইট হাউস প্রধানের এমন কড়া বার্তার কয়েক ঘণ্টার মাঝেই মার্কিন হামলার খবরটি সামনে এলো।
এর ঠিক আগে গত সোমবার (২৫ মে) ওয়াশিংটন ইরানের ওপর তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিল, এই হামলা দুই দেশের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবশ্য দাবি করেছে, মাইন পুঁতে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টায় লিপ্ত ইরানি নৌযান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করতেই তারা এই হামলা চালিয়েছে, যা মার্কিন সেনাদের নিরাপত্তার জন্য জরুরি ছিল।
আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের এই লাগাতার সামরিক সংঘাত বৈশ্বিক কূটনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
মিরাজ/
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন













