ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’মহিষের ডায়েট ফাঁস করল চিড়িয়াখানা

২০২৬ মে ৩০ ১৪:৪৫:২৭
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’মহিষের ডায়েট ফাঁস করল চিড়িয়াখানা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আলোচনায় এসেছে একটি অ্যালবিনো জাতের মহিষ, যার নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মহিষটি বর্তমানে মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে এবং এর দৈনন্দিন খাদ্যাভ্যাস ও যত্ন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শনার্থীদের মধ্যে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার জাতের ঘাস এবং ৫ কেজি ছোলা-ভুসি খাচ্ছে। পাশাপাশি দিনে প্রায় আধা মণ পানি পান করছে প্রাণীটি। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, মহিষটির খাদ্য তালিকা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ আরও বাড়ানো হতে পারে।

সূত্র অনুযায়ী, মহিষটিকে দিনে নির্দিষ্ট সময় অনুযায়ী খাবার দেওয়া হয়—সকাল ও বিকেলে ঘাস এবং নির্দিষ্ট সময়ে ছোলা-ভুসি। গরম আবহাওয়ায় আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে দিনে কয়েকবার গোসল করানো হচ্ছে এবং ভবিষ্যতে একটি স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থাও করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মহিষটিকে চিড়িয়াখানার নির্দিষ্ট খাঁচায় রাখা হয়েছে এবং বিশেষভাবে পরিচর্যা করা হচ্ছে যাতে এটি সুস্থ ও স্বাভাবিক থাকে। দর্শনার্থীদের কাছেও এটি দ্রুতই একটি আকর্ষণীয় প্রাণী হিসেবে জায়গা করে নিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে