ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

২০২৬ মে ২২ ১৫:২৭:১৮
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

এনসিপি নেতা সারজিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, “ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”

তবে এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে