ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য

২০২৬ মে ২০ ১১:৩৬:২০
সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের কারখানা ও করপোরেট প্রধান কার্যালয় পরিদর্শন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির উৎপাদন ও সার্বিক কার্যক্রম বন্ধ পাওয়া গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা) থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, দীর্ঘ সময় ধরে উৎপাদন কার্যক্রম স্থগিত থাকা, আর্থিক অবস্থার অবনতি এবং লিজ সংক্রান্ত দায় ও বিভিন্ন আইনগত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ার কারণে কোম্পানিটির বেপজার অভ্যন্তরে থাকা সব সম্পদ উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করা হয়েছে।

নথিতে আরও উল্লেখ করা হয়, এসব সম্পদ এম/এস বাংলাদেশ স্পিনার্স অ্যান্ড নিটার্স (প্রা.) লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে