ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান

২০২৬ মে ২০ ১১:৩২:০৩
গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদ-এর ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি মুসলিমদের গরু কুরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গরুর মাংস খাওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মুসলিমদের কুরবানির জন্য ছাগলসহ বিকল্প পশু রয়েছে। তাই সবাইকে ছাগল দিয়ে কুরবানি করার আহ্বান জানান তিনি।

মাওলানা কাসেমি বলেন, “দয়া করে গরু কুরবানি করবেন না। যদি মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন হিন্দু দুগ্ধ খামারিরা, যারা ঈদুল আজহার সময় গরু বিক্রির ওপর নির্ভরশীল।”

তিনি আরও বলেন, অনেক পরিবার সারা বছরের সঞ্চয় দিয়ে গরু লালন-পালন করেন। কুরবানির সময় সেই গরু বিক্রি করতে না পারলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশনায় অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাইয়ে বিধিনিষেধ আরোপ করেছে। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত কসাইখানা ছাড়া পশু জবাই করা যাবে না এবং গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

এ বিষয়ে মাওলানা কাসেমি বলেন, আগে সরকারকে পর্যাপ্ত কসাইখানা ও পশু চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। তা সম্ভব না হলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে জবাই ও রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করার পরামর্শ দেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে