ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর

২০২৬ মে ১৯ ১৫:৩২:৩৮
বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে প্লট আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিপক্ষ পৃথক দুই মামলায় জামিন আবেদন করেন। দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হলে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।

মামলা দুটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন।

এজাহারে বলা হয়, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক জ্ঞাত আয় বহির্ভূত ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।

অন্য মামলায় বিচারপতি মানিক ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাবেক সদস্য আব্দুল হাইকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, পরস্পরের সহযোগিতায় প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দগ্রহীতার নামে থাকা একটি প্লট আত্মসাৎ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে