ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর

২০২৬ মে ১৯ ১১:৫৬:১৪
প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের স্পন্সর পরিচালক মিসেস হুরুন নাহার রশীদের মৃত্যুর পর তার মালিকানাধীন শেয়ার মনোনীত ব্যক্তির হিসাবে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মিসেস হুরুন নাহার রশীদ গত ১ মার্চ ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন। তার মালিকানাধীন কোম্পানির ১৮ হাজার ৫৩৪টি শেয়ার মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে তার কন্যা ও কোম্পানির স্পন্সর মিসেস আফরোজা খানামের বিও হিসাবে স্থানান্তর করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, প্রচলিত বিধি অনুযায়ী মনোনীত উত্তরাধিকারীর নামে এসব শেয়ার হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে