ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

স্বস্তির খবর! এক ধাক্কায় কমলো সোনার দাম

২০২৬ মে ১৯ ১০:৩৬:৪০
স্বস্তির খবর! এক ধাক্কায় কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।

গত শনিবার (১৬ মে) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর পর এই নতুন মূল্য নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

• ২২ ক্যারেট প্রতি ভরি সোনা: ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা

• ২১ ক্যারেট প্রতি ভরি সোনা: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা

• ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা

• সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা

এর আগে গত শুক্রবারও সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী—

• ২২ ক্যারেট প্রতি ভরি রুপা: ৫ হাজার ৬৫৭ টাকা

• ২১ ক্যারেট প্রতি ভরি রুপা: ৫ হাজার ৩৬৫ টাকা

• ১৮ ক্যারেট প্রতি ভরি রুপা: ৪ হাজার ৬০৭ টাকা

• সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা: ৩ হাজার ৪৪১ টাকা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে