ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

স্কুলে ৩ ভাষা শেখা বাধ্যতামূলক, বড় সিদ্ধান্ত সিবিএসইর

২০২৬ মে ১৭ ১০:৪৪:৪০
স্কুলে ৩ ভাষা শেখা বাধ্যতামূলক, বড় সিদ্ধান্ত সিবিএসইর

নিজস্ব প্রতিবেদক: ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন নীতি কার্যকর হবে। আর নবম ও দশম শ্রেণিতে আগামী ১ জুলাই থেকেই নিয়মটি চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মোদী সরকারের ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত শুক্রবার (১৫ মে) সিবিএসই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে।

নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রমে তিনটি ভাষা বাধ্যতামূলকভাবে পড়তে হবে। এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন করে তোলা।

জাতীয় শিক্ষানীতিতে আগে থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মাতৃভাষার পাশাপাশি আরও দুটি ভাষা শেখার কথা উল্লেখ ছিল। সেই নীতির বাস্তবায়নেই এবার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হলো। এ লক্ষ্যে ইতোমধ্যে ৯টি প্রধান ভারতীয় ভাষায় পাঠ্যবই ছাপানোর কাজ শুরু হয়েছে।

সিবিএসইর নির্দেশিকা অনুযায়ী, নতুন ভাষা পাঠ্যক্রম তিনটি বিভাগে ভাগ করা হয়েছে— আর-১ (R-1), আর-২ (R-2) এবং আর-৩ (R-3)।

আর-১ ও আর-২ বিভাগে দুটি ভিন্ন ভারতীয় ভাষা শেখানো হবে। শিক্ষার্থীরা বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় বা গুজরাতির মতো ভাষা বেছে নিতে পারবে। অন্যদিকে আর-৩ বিভাগে বিদেশি ভাষা শেখার সুযোগ থাকবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি প্রথম দুটি বিভাগে দুটি দেশীয় ভাষা বেছে নেয়, তাহলে তারা আর-৩ বিভাগে ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়ার সুযোগ পাবে। সেটি ‘চতুর্থ ভাষা’ হিসেবে গণ্য হবে।

এদিকে নতুন নীতির সবচেয়ে আলোচিত দিক হলো— ইংরেজিকে ভারতীয় বা আঞ্চলিক ভাষার তালিকায় না রেখে সরাসরি বিদেশি ভাষা হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

শিক্ষাবিদদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভারতের আঞ্চলিক ভাষাগুলোর চর্চা আরও শক্তিশালী করবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে