ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

যে কারণে হঠাৎ রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা

২০২৬ মে ১৭ ১০:২৭:১৪
যে কারণে হঠাৎ রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস রয়েছে কি না, সেটি বিবেচ্য বিষয় নয় এবং এ ধরনের নির্দিষ্ট কোনো হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের কার্যক্রম নজরে আসছে।

তিনি আরও বলেন, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। “অপরাধীদের যেকোনো অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে,” যোগ করেন তিনি।

এর আগে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। এতে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ভোররাত থেকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে। এ কারণে সম্ভাব্য অপরাধমূলক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে