ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬

ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর

২০২৬ মে ১৫ ১১:০৯:০৯
ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেননি আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তাদের করা আবেদন খারিজ করে দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে জানান, ভারত, সিঙ্গাপুর অথবা সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন আদালত নামঞ্জুর করেছেন।

গত ৪ মে আইনজীবীর মাধ্যমে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী। শুনানিতে তাদের আইনজীবীরা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনের বিষয়টি আদালতে তুলে ধরেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

এর আগে, দুদকের আবেদনের পর গত বছরের ১৭ ফেব্রুয়ারি ওবায়দুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে