ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬

মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর

২০২৬ মে ১৫ ১১:০৬:৩৪
মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–কে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশের অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

ওই কনটেন্ট ক্রিয়েটরের নাম আবদুল কাদের। সামাজিক মাধ্যমে তিনি ‘সজীব’ নামে পরিচিত।

জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে ‘ডিয়া ব্লগ’ নামে একটি প্ল্যাটফর্মে তাকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরে আবদুল কাদের আরেকটি ভিডিও প্রকাশ করে ক্ষমা চান। সেখানে তিনি বলেন, তিনি মূলত বিনোদনধর্মী ভিডিও তৈরি করেন এবং কাউকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না।

অভিযোগ রয়েছে, বুধবার রাতে যুবদল, তাঁতী দল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আলোচনা শেষে মুচলেকা নিয়ে আবদুল কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ছয় মাস তাকে সপ্তাহে এক দিন থানায় হাজিরা দিতে হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে