বাংলাদেশে থাকবেন আজীবন ভিসা—শর্ত শুধু একটাই!
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি, বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতে গতি আনতে দীর্ঘ প্রায় দুই দশক পর ভিসা নীতিমালায় বড় ধরনের সংস্কার আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ভিসা নীতিমালা–২০২৬’ নামে একটি খসড়া প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
খসড়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে বড় অঙ্কের বিনিয়োগের বিনিময়ে আজীবন বসবাসের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
নতুন নীতিমালার খসড়া অনুযায়ী, কোনো বিদেশি বিনিয়োগকারী যদি বাংলাদেশে ভারী শিল্প বা দীর্ঘমেয়াদি ব্যবসায় অন্তত ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেন, তাহলে তিনি এবং তার পরিবার ‘নো ভিসা রিকোয়ার্ড (NVR)’ বা আজীবন ভিসা সুবিধা পাবেন।
এছাড়া সাধারণ বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর প্রস্তাব রয়েছে, যা ধারাবাহিক বিনিয়োগের ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত নবায়ন করা যাবে।
খসড়ায় অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে ধাপে ধাপে জরিমানা নির্ধারণ করা হয়েছে—প্রথম ১৫ দিন: ১,০০০ টাকা, পরবর্তী ৯০ দিন: ২,০০০ টাকা, এরপর: প্রতিদিন ৩,০০০ টাকা এছাড়া স্পন্সর বা নিয়োগকারী প্রতিষ্ঠানকেও অর্থদণ্ডের আওতায় আনার প্রস্তাব রয়েছে।
বিদেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক এবং তাদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত NVR সুবিধা পাবেন। এ জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০ মার্কিন ডলার।
শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা রাখা হয়েছে—ভিসার মেয়াদ শেষ হলেও ৯০ দিন পর্যন্ত জরিমানা ছাড়াই অবস্থানের সুযোগ দেওয়া হবে।
নতুন খসড়ায় ডিজিটাল সেবা সম্প্রসারণে ই-ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন এবং ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের জন্য ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা সুবিধা বহাল রাখা হবে।
প্রথমবারের মতো নীতিমালায় ‘মেডিকেল ট্যুরিজম’ ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। এর আওতায় বিদেশি রোগীরা তিন মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। রোগীর সঙ্গে সর্বোচ্চ দুইজন সহকারীও ভিসা সুবিধা পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই সংস্কারের লক্ষ্য হলো নিরাপদ ও আধুনিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা। এটি বিদেশি বিনিয়োগ বাড়ানো, দক্ষ জনশক্তি আকর্ষণ এবং আন্তর্জাতিক সংযোগ জোরদারে সহায়ক হবে।
খসড়াটি বর্তমানে ২১টি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মতামতের জন্য পাঠানো হয়েছে। মতামত পাওয়ার পর এটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বাংলাদেশে থাকবেন আজীবন ভিসা—শর্ত শুধু একটাই!
- হঠাৎ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
- অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে বড় ধাক্কা; নতুন রায় দিল হাইকোর্ট
- মির্জা আব্বাসের অবস্থা নিয়ে বড় আপডেট
- আ.লীগ ইস্যুতে স্পষ্ট অবস্থান জানাল সরকার
- পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়ি পোড়ানোর ভিডিওর পেছনে আসল ঘটনা
- বিয়ের খরচে বড় পরিবর্তনের ইঙ্গিত মোদির
- ঈদের আগে টিসিবির বড় ঘোষণা—জেনে নিন নতুন দাম
- কোরবানির হাটে জাল নোট ঠেকাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- সোনার বাজারে বড় আপডেট, আজকের সর্বশেষ দাম
- মার্কিন বাজারে বড় সংকটে গার্মেন্টস খাত!
- লাফিয়ে বাড়ল তেলের দাম
- মধ্যরাতের এক পোস্টেই নেটদুনিয়ায় ঝড় তুললেন হাসনাত
- ৭ মাসে ব্যাগ বিক্রি করে আড়ংয়ের আয় প্রায় ৩ কোটি
- আবারো বাংলাদেশে ভূমিকম্প অনুভূত
- যে কারণে ইরানের প্রস্তাবে এত রেগে গেলেন ট্রাম্প
- বিএসইসির নতুন গাইডলাইনে গতি ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সাউথইস্ট ক্যাপিটালের আট বিও হিসাবের কারসাজি তদন্তে বিএসইসি
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- নবম পে-স্কেলে আসছে বিশাল পরিবর্তন!
- স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী
- পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর
- ইতিহাস বদলে যাচ্ছে! ঢাকায় পাকিস্তানের সঙ্গে বড় সিদ্ধান্ত
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় আপডেট
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- প্রবাসীদের জন্য বড় পরিবর্তন!
- ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ‘আমার নাতনি বেড়াতে গিয়েছিল, পাষণ্ড-কুলাঙ্গার সব শেষ করে দিল’
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পরিবারের অগোচরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা
- আদনান-সাবিকুন্নাহারকে ধুয়ে দিলেন সালাউদ্দিন আম্মার
- পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর
- চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- বিজয়-রাহুল বন্ধুত্বের পেছনের অজানা গল্প!
- সংকটাপন্ন কারিনা, নতুন তথ্য দিলেন বাবা
- মাকে নিয়ে ঘুরতে গেলেই মিলবে টাকা ও ছুটি!
- শপথ নিয়েই বড় ঘোষণা থালাপতি বিজয়ের!
- রাতে দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ
- ১০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ঈদ ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে চাপে শেয়ারবাজার
- ১০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় দেখানোর পরও যা ঘটল ভ্যাট কর্মকর্তার সঙ্গে
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব













