ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

যে কারণে ইরানের প্রস্তাবে এত রেগে গেলেন ট্রাম্প

২০২৬ মে ১১ ০৮:৪৩:২৫
যে কারণে ইরানের প্রস্তাবে এত রেগে গেলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে ইরানের পাঠানো শর্ত প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের প্রতিক্রিয়া “সম্পূর্ণ অগ্রহণযোগ্য”।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় তেহরান। এ তথ্য জানিয়েছে বিবিসি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাব পড়েছি। এটি আমার মোটেও পছন্দ হয়নি—এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।”

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিরোধপূর্ণ ইস্যুতে আলোচনা শুরুর কথা ছিল। এর জবাবে ইরান কয়েকটি শর্ত সামনে আনে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে ইরানের ওপর হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল বিক্রিতে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাসহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে